Math Olympiad 2026 1.1

শিক্ষার্থীদের গণিতে দক্ষ করে তোলা, যৌক্তিক চিন্তাশক্তির বিকাশ এবং সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে Daffodil Technical Institute (DTI) – এ “Math Olympiad 2026” আয়োজিত হয়। এই আয়োজনে DTI -এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার অংশ হিসেবে শিক্ষার্থীদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হয়, যেখানে তাদের গাণিতিক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা মূল্যায়ন করা হয়। পরীক্ষায় সেরা পারফরম্যান্সের ভিত্তিতে নিম্নোক্ত শিক্ষার্থীরা বিজয়ী হিসেবে নির্বাচিত হন এবং তাদের পুরস্কৃত করা হয় —

প্রথম স্থান: নুজহাত সামিয়া নওশীন

কম্পিউটার টেকনোলজি, দ্বিতীয় পর্বের শিক্ষার্থী

দ্বিতীয় স্থান: নাজিফা রহমান

কম্পিউটার টেকনোলজি, দ্বিতীয় পর্বের শিক্ষার্থী

যৌথ তৃতীয় স্থান: সুরাইয়া আক্তার নিঝু

আর্কিটেকচার টেকনোলজি, তৃতীয় পর্বের শিক্ষার্থী

যৌথ তৃতীয় স্থান: শাহাদাত হোসেন

সিভিল টেকনোলজি, পঞ্চম পর্বের শিক্ষার্থী

Daffodil Technical Institute (DTI) -এর পক্ষ থেকে Math Olympiad 2026-এর সকল অংশগ্রহণকারী, বিজয়ী এবং আয়োজকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *