“অল ওভার স্ক্রিন প্রিন্টিং ও ডেভেলপমেন্ট” বিষয়ক দিনব্যাপী সেশন

0
Textile Session

ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের (DTI) টেক্সটাইল বিভাগের উদ্যোগে আসছে একটি বিশেষ দিনব্যাপী সেশন “All Over Screen Printing & Development”
সেশনটি অনুষ্ঠিত হবে আগামী ২৯শে এপ্রিল, ২০২৫, ডিপিটি ডিজিটাল কনফারেন্স হলে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মি. শওকত হোসেন সোহেল, চিফ ডিজাইনার, ইউনিফিল কম্পোজিট ডাইং মিলস লিমিটেড।
তিনি স্ক্রিন প্রিন্টিংয়ের আধুনিক কৌশল, উন্নত প্রযুক্তি এবং বাস্তব শিল্প ক্ষেত্রে এর ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করবেন।

টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই সেশনে থাকছে:

✅ স্ক্রিন প্রিন্টিংয়ের প্রাথমিক থেকে উন্নত টেকনিক শিখার সুযোগ
✅ সরাসরি বিশেষজ্ঞের কাছ থেকে হাতে-কলমে প্রশিক্ষণ
✅ ইন্ডাস্ট্রির চলমান চাহিদা এবং ভবিষ্যত প্রবণতা সম্পর্কে ধারণা

ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট সবসময় শিক্ষার্থীদের শিল্পপ্রয়োগিক দক্ষতা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *